রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:১২

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রবিবার একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৯৫১ পিস ইয়াবা, ৩৮ গ্রাম হেরোইন, ২৭৬ বোতল ফেনসিডিল, ৫ দশমিক ২৫০ মিলিলিটার দেশি মদ ও ২৫ কেজি ৬৯০ গ্রাম গাঁজাসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading