বিএনপি নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে: বুলু

বিএনপি নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে: বুলু

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:০০

বিএনপির নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বলেছেন, ‘সরকার সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় থেকে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। তাদের শেষ রক্ষা হবে না।’

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘সরকারপ্রধানের নির্দেশে বিএনপির জনপ্রিয় নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা, গত ১৭ সেপ্টেম্বর কুমিল্লায় আমার ওপর হামলা সেটাই প্রমাণ করে।’

তিনি বলেন, ‘আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না। তিনি বয়স্ক। সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীও। তিনবারের বিরোধীদলীয় নেতা। যিনি কখনো কোনো নির্বাচনে ফেল করেননি। তাকে জামিন না দেওয়ার বিষয়টি গিনেজ বুকে লেখা থাকবে।’

সংগঠনের আহ্বায়ক মহীউদ্দীন ইসলাম সজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব কে জি সেলিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading