বাড়ির সামনে হামলার শিকার তিতে
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৩০
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। টাইব্রেকারে হারে ক্রোয়েশিয়ার কাছে। সেলেসাওদের এমন বিদায় মেনে নিতে পারেনি অনেকেই। ব্যর্থতার দায় নিয়ে কোচ পদ থেকে সরে দাঁড়ান তিতে। তাতেও দায় যেন মিটছে না। নিজ বাড়ির সামনে এবার হামলার শিকার হয়েছেন ব্রাজিলিয়ান কোচ।
ব্রাজিলের একটি সংবাদপত্র জানিয়েছে, গত সপ্তাহে রিওতে নিজ বাড়ির সামনে এক দুষ্কৃতের হাতে প্রহৃত হন তিতে। যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলায় হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময় এক অপরিচিত এক ব্যক্তি চেইন দিয়ে তিতের ঘাড়ে আঘাত করে। তারপর জানতে চায়, কেন ব্রাজিল এভাবে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল।
এ বিষয় নিয়ে পরে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিতে। তবে পুলিশ জানিয়েছে, তিতের বাড়ির পাশেই এক বাগানে চেইন দিয়ে বেঁধে রাখা সাইকেল চুরি করার চেষ্টা করছিল সেই ব্যক্তি। বাধা দিতে গেলে শারীরিকভাবে হেনস্তার শিকার হন তিতে। পরে এগিয়ে আসেন তিতের স্ত্রী। পালিয়ে যায় সেই লোকটি।
ইউডি/এ

