৫ আসনে উপনির্বাচন : আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু বুধবার

৫ আসনে উপনির্বাচন : আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু বুধবার

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৫

পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের জন্য আগামী বুধবার (২৮ ডিসেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে আওয়ামী লীগ। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এ আসনগুলো শূন্য হয়েছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি এসব আসনে উপনির্বাচন হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ২৮-৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

এতে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে প্রার্থী হতে আগ্রহীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় ভিড় না করতে বলা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপনির্বাচন করবে ইসি।

ইসি সচিব জানিয়েছেন, প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রিটার্নিং কর্মকর্তারা ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading