আমেরিকা, রাশিয়া নাক গলাক, তা চাই না: পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকা, রাশিয়া নাক গলাক, তা চাই না: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:১১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের রক্তে গণতন্ত্র ও মানবাধিকার তাই আমাদের মানবাধিকার নিয়ে কারও মাতব্বরি করার কোনো সুযোগ নেই।’

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে গণতন্ত্র যখন ভূলুণ্ঠিত হয়েছে তখন আমরা যুদ্ধে যাই, দেশ স্বাধীন করি।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা, রাশিয়া বা বিশ্বের কোনো লোক আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাক, তা চাই না।’

এ সময় মেট্রোরেল নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইচ্ছা, আন্তরিকতা ও সাহস থাকলে সব সম্ভব, মেট্রোরেল তারই উদাহরণ। বিশ্বের সব উন্নত দেশে মেট্রোরেল আছে। এই প্রথম বাংলাদেশে হচ্ছে, এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।’

মেট্রোরেল নির্মাণে অনেক ষড়যন্ত্র হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সঠিক সময়ে মেট্রোরেলের কাজ শেষ করতে জাপান করোনাকালেও নিরলস কাজ করে গেছে। তারা কাজে গাফিলতি করেনি। এজন্য জাপানকে ধন্যবাদ জানাই।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading