বার্ড হিটের কবলে বিমানের ড্রিমলাইনার

বার্ড হিটের কবলে বিমানের ড্রিমলাইনার

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:২৫

পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ।

সোমবার (২৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

এদিকে বার্ড হিটের কারণে কোনও ভয়াবহ দুর্ঘটনা না ঘটলেও এখন পর্যন্ত উড়োজাহাজের ক্ষয়ক্ষতি শনাক্ত করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট আসে প্রথমে, তারপর সিলেট থেকে ঢাকায় আসে। ঢাকায় আসার পর বার্ড হিটের ঘটনা ঘটেছে বেলা সাড়ে ১১টার দিকে। ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে।’

তিনি আরও জানান, বিমানের প্রকৌশল বিভাগ উড়োজাহাজের ক্ষতি নিরূপণ করছে, একই সঙ্গে এটি মেরামতের কাজও চলমান আছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading