সূচকের পতনে চলছে লেনদেন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৪০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৪৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ১৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে আটটির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে এখন পর্যন্ত দুই কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

