রসিকে ভোট শেষে চলছে গণনা, এগিয়ে লাঙল

রসিকে ভোট শেষে চলছে গণনা, এগিয়ে লাঙল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৬

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শেষ হলো ভোট। সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

শেষ খবর পাওয়া পর্যন্ত (বেসরকারি তথ্য) সাতটি কেন্দ্রে লাঙল ৩৪১২, হাতি ১১৪৪ ও নৌকা ৭৮৬ ভোট পেয়েছেন।

এরমধ্যে ৪৭ নং কেন্দ্রে লাঙল ৮৬৫, নৌকা ১১, হাতি ৩০৪ পেয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২৩৫৪, ভোট পড়েছে ১৬৪৫টি।

৮নং ওয়ার্ড, সোনারচাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাঙল ৮৬৫, নৌকা ১১ ও হাতি ৩০৪ ভোট পেয়েছেন। আর ১৯নং ওয়ার্ডের পূর্বগেটে নৌকা ১১১, লাঙল ২৭৮ ও হাতি ১৬ পেয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে রংপুর সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

রংপুর সিটি করপোরেশনে মোট ৩৩টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ২২৯টি। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৪৯টি। এবারের নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading