পদত্যাগ করলেন ডমিঙ্গো
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৩৫
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে। অবশেষে নিজ থেকেই দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগের সিদ্ধান্ত জানান এই দক্ষিণ আফ্রিকান কোচ।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ঘরের মাঠে ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর পরিবারের সঙ্গে বড়দিন পালন করতে দক্ষিণ আফ্রিকা ফিরে যান ডমিঙ্গো। দেশে ফেরার পর মঙ্গলবার তিনি বিসিবিকে জানান, দলের সঙ্গে আর থাকতে চান না তিনি। এরপরই আজ ক্রিকেট বোর্ড থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
ইউডি/এ

