প্রথম ঘণ্টায় ডিএসইতে ৫১ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৪০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৮ ডিসেম্বর) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৫১ কোটি দুই লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ১৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৯১ পয়েন্টে।
আজ ডিএসইতে ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৭৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

