২০২২ বলিউডে বিয়ের সানাই বাজালো যাদের

২০২২ বলিউডে বিয়ের সানাই বাজালো যাদের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫০

বলিউড তারকাদের বিয়ে মানেই বিশেষ আকর্ষণ। সাজগোজ, খানাপিনা– সবকিছুতেই জমকালো আয়োজন। আর সেই বিয়ে যদি তারকা জুটির হয়, তাহলে মনোযোগ কেড়ে নেয় বহুগুণ। শেষ হয়ে আসা বছরটিতে বলিউডে বিয়ের পিঁড়িতে বসেছেন বেশ কয়েকজন নায়ক-নায়িকা। তাদের মধ্যে কিছু আছেন জনপ্রিয় কিছু জুটিও। তারকাদের ইনস্টাগ্রাম থেকে দেখে নেওয়া যাক তাদের বিয়ের ছবিগুলো।

ইন্ডিয়ার সিনেমা জগতের প্রভাবশালী দুই পরিবার থেকে আসা আলিয়া ভাট ও রণবীর কাপুরের বন্ধুত্ব ২০১৮ সালে ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমা করতে গিয়ে, সেই থেকে প্রেম। সেই প্রেম পরিণতি পেয়েছে চলতি বছরের ১৪ এপ্রিল। এ বছরই সন্তানের মুখ দেখেছেন তারা।

বেশ কয়েক বছর প্রেম করার পর পরিচালক, অভিনেতা ফারহান আখতার এবং উপস্থাপক-গায়িকা শিবানি দণ্ডেকরের বিয়ের বাদ্য বাজে বছরের শুরুতেই ১৯ ফেব্রুয়ারি। খাণ্ডালায় ফারহানের খামারবাড়িতে বিয়ের ঘরোয়া আয়োজনে মাতেন বর-কনের কাছের বন্ধু স্বজনরা। ঘরোয়া ওই অনুষ্ঠানের দুদিন বাদে মুম্বাইয়ের জুহুর বাড়িতে সামাজিক অনুষ্ঠানও সারেন এই তারকা জুটি। বিয়ের দিন লাল রঙের গাউন পরেছিলেন শিবানি। আর ফারহান পরেন কালো রঙের স্যুট।

বেঙ্গালুরুর জৈন পরিবারে ছেলে সরুজ, আর ব্রক্ষ্মাস্ত্র সিনেমায় অভিনয় করা মৌনি বাঙালি। দুই পরিবারের আচার অনুষ্ঠানই মানতে চেয়েছিলেন তারা। তাই বিয়ের দিন সকালে মালয়ালম রীতি মেনে বিয়ে করেন মৌনি ও সুরুজ।

‘কই মিল গায়া’ সিনেমায় জনপ্রিয়তা পাওয়া শিশুশিল্পী টিনা চরিত্রটি করা হংসিকা মোতওয়ানি আলোচনায় আসেন কিছুদিন আগে। না, নতুন সিনেমায় অভিনয়ের জন্য নয়, তাকে নিয়ে শিরোনাম হয় বিয়ের জমকালো আয়োজনের জন্য। জয়পুরে প্রায় সাড়ে চারশ বছরের পুরনো ‘মুন্ডোতা ফোর্ট অ্যান্ড প্যালেসে’ বিপুল আয়োজনে হংসিকা বিয়ে করেন মুম্বাইয়ের ব্যবসায়ী সোহেল খাতুরিয়াকে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর তারা মালাবদল করেন ৪ ডিসেম্বর।

১৯ বছর আগে ‘কই মিল গায়া’ সিনেমায় জনপ্রিয়তা পাওয়া শিশুশিল্পী টিনা চরিত্রটি করা হংসিকা মোতওয়ানি আলোচনায় আসেন কিছুদিন আগে। না, নতুন সিনেমায় অভিনয়ের জন্য নয়, তাকে নিয়ে শিরোনাম হয় বিয়ের জমকালো আয়োজনের জন্য। জয়পুরে প্রায় সাড়ে চারশ বছরের পুরনো ‘মুন্ডোতা ফোর্ট অ্যান্ড প্যালেসে’ বিপুল আয়োজনে হংসিকা বিয়ে করেন মুম্বাইয়ের ব্যবসায়ী সোহেল খাতুরিয়াকে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর তারা মালাবদল করেন ৪ ডিসেম্বর।

এবার দুর্গাপূজার উৎসবের মধ্যে বলিউডের দুই তারকা রিচা চাড্ডা ও আলি ফজল তাদের বিয়ের সানাই শুনিয়েছেন সবাইকে। প্রায় এক দশক প্রেমের পর বিয়ে করেছেন রিচা ও ফজল। বিয়েতে দুজনেই পরেছিলেন নামকরা ডিজাইনার সন্দ্বীপ খোসলার নকশার হালকা রঙের পোশাক।

কারিশমা তান্না ও বরুণ বাঙ্গেরা ৫ ফেব্রুয়ারি বিয়ে সারেন গুজরাতি রীতি মেনে। বছর দেড়েক আগে ব্যবসায়ী ব্যাঙ্গেরার সঙ্গে আলাপ পরিচয় হয় তান্নার। বিয়ের আয়োজনে বেশি আড়ম্বর রাখেননি তারা। প্রথম দর্শনেই তারা দুজন দুজনের প্রেমে পড়েন বলে ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তান্না।

ভ্যালেন্টাইনস ডেতে চার হাত এক হয় বলিউড তারকা বিক্রান্ত ম্যাসি ও শীতল ঠাকুরের। হিমাচলের ধরমশালার মেয়ে শীতল ঠাকুর। তাই স্বজন-বন্ধু সমারোহে বিয়ের আসর বসেছিল হিমাচলে। বিয়েতে বিক্রান্ত পরেছিলেন সাদা শেরওয়ানি আর শীতলের পরনে ছিল লাল লেহেঙ্গা।

ইউডি/কেএস

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading