বিএনপি সরকারের আমলেই মেট্রোরেলের কাজ শুরু হয়েছিল: প্রিন্স

বিএনপি সরকারের আমলেই মেট্রোরেলের কাজ শুরু হয়েছিল: প্রিন্স
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৩০

‘বিএনপি সরকারের আমলেই মেট্রোরেলের প্রাথমিক কাজ শুরু হয়েছিল। যে সরকার থাকত সে-ই মেট্রোরেলের কাজ সম্পন্ন করত।’

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চলতি দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ‘মেট্রোরেলের কাজে সরকার কতটা দুর্নীতি করেছে তা জনগণ জানে। দুর্নীতি করে দেশকে ফোকলা করেছে সরকার।’

প্রিন্স আরও অভিযোগ করে বলেন, ‘গুম-খুন করে সরকারের ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে। পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হবে সরকারকে।’

কারাগারে ফখরুলসহ নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘ঢাকায় গণমিছিলকে কেন্দ্র করে ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে ফখরুলসহ নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading