উত্তর কোরিয়া-চীনে আঘাত হানতে সক্ষম জাপানের ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া-চীনে আঘাত হানতে সক্ষম জাপানের ক্ষেপণাস্ত্র

উত্তরদক্ষিণ । শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:১৫

এশিয়ার দেশ জাপানের সংবাদমাধ্যম কায়োদো জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ৩ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। যা উত্তর কোরিয়া এবং চীনে আঘাত হানতে সক্ষম।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূতের বরাতে কায়দো আরও জানিয়েছে, ২০৩০ সালে প্রথম ২ হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।

এ ব্যাপারে শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘সরকার ২০৩০ সালের শুরুতে ২ হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ২০৩৫ সালের মধ্যে ৩ হাজার কিলোমিটার দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। এগুলো উত্তর কোরিয়ার যে কোনো অংশ এবং চীনের কিছু অংশে আঘাত হানতে সক্ষম হবে।’

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ বছর সামরিক খাতে সবচেয়ে বেশি (৩২০ বিলিয়ন ডলার) খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছে জাপান। এই অর্থে চীনে আঘাত হানা এবং যুদ্ধ বেধে গেলে সেটি মোকাবিলা করতে সক্ষম ক্ষেপণাস্ত্র কেনা হবে। রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ বাঁধার পর আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় সামরিক খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক খাতে ব্যয়ের বদলে অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের দিকে মনোনিবেশ করে জাপান। এমনকি বিশ্বের কাছে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিতি পায় তারা। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আবারও সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা করছে সূর্যোদয়ের দেশ জাপান।

সূত্র: রয়টার্স

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading