স্ত্রীর বেবি বাম্পের ছবি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন জাকারবার্গ

স্ত্রীর বেবি বাম্পের ছবি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন জাকারবার্গ
ছবি: ফেসবুক

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

নতুন বছরে ভালোবাসা নিয়ে হাজির হলেন ফেসবুকে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্পের ছবি দিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এতে মার্ক লিখেছেন, ‘নতুন বছরের শুভেচ্ছা। সবকিছুকে নতুন মনে হচ্ছে। ২০২৩ সালে ভালোবাসা আসছে।’ মূলত এর মাধ্যমে তিনি নতুন সন্তানের আগমনের বার্তা দিয়েছেন।

ফেসবুকের এই প্রতিষ্ঠাতা ব্যক্তিগত জীবনের নানা বিষয় শেয়ার করে থাকেন। এর আগেও স্ত্রী প্রিসিলা গর্ভবর্তী হওয়ার পর তার তথ্য তিনি সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে শেয়ার করেন।

জাকারবার্গ (৩৮) ও চ্যান (৩৭) দম্পতির দুটি কন্যাসন্তান আছে। বড় মেয়ের নাম ম্যাক্সিমা। তার জন্ম ২০১৫ সালে। দ্বিতীয় মেয়ের নাম আগস্ট। তার জন্ম ২০১৭ সালে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয় হয়। পরিচয় থেকে ২০০৩ সালে প্রেম। তাঁরা ২০১২ সালে বিয়ে করেন।

শিক্ষার্থী অবস্থায় ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। তাঁর সহযোগী ছিলেন এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিজ, ক্রিস হিউজ প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading