পরীমণির বিছানা-বালিশে রক্ত, করবেন সংবাদ সম্মেলন

পরীমণির বিছানা-বালিশে রক্ত, করবেন সংবাদ সম্মেলন

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩৫

ঢালিউড অঙ্গনে ২০২২ সালের শেষ আলোচিত ঘটনা রাজ-পরীর বিচ্ছেদের গুঞ্জন। নতুন বছরের শুরুও হলো সেই ঘটনা দিয়েই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

রবিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিছানার রক্তাক্ত দুটি ছবি শেয়ার করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান পরীমণি। সঙ্গে লেখেন ‘আগামীকাল প্রেস কনফারেন্স…. লোডিং’।

এই ছবি শেয়ার করার পরই তার ভক্তকুল সংশয় প্রকাশ করেছেন। অনেকে জানতে চেয়েছেন কী হয়েছে। তবে ভক্তদের কোনো মন্তব্যের সাড়া দেননি পরীমণি। তবে কিছুদিন আগে তার আঙুল কেটে গিয়েছিল হয়তো সেখানেই আবার কিছু হয়েছে কেউ কেউ এমন ধারণাও করছেন আবার কেউ লিখেছেন এটা মশা মারার রক্ত।

প্রসঙ্গত, বছরের শেষদিন গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। ওই পোস্টে রাজকে জীবন থেকে ছুটি দেয়ার কথা জানান ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা।

এ বিষয়ে একটি গণমাধ্যমকে পরীমণি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।

এর আগে গত ৩০ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে পরী লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading