বাংলাদেশের বিরিয়ানি, দই খেয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশের বিরিয়ানি, দই খেয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

বাংলাদেশের আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এমন উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আপনাদের অসাধারণ এই দেশটিতে আমার প্রথম বছরে সুশীল সমাজ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিল্পী, সকল দলের রাজনীতিবিদ এবং আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কর্মরত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আপনাদের উষ্ণতম আতিথেয়তার জন্যও আমি কৃতজ্ঞ এবং আমি বিরিয়ানি থেকে শুরু মিষ্টি দই পর্যন্ত হরেক রকম খাবারের স্বাদ উপভোগ করেছি।

‘নতুন বছরে আমরা আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছি! আমেরিকান দূতাবাস সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও শুভ নববর্ষের শুভেচ্ছা’, উল্লেখ করেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading