পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হয়েছেন জনেন্দ্র নাথ সরকার। তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয়ে কাজ করছেন।

সরকারের এই অতিরিক্ত সচিবকে পেট্রোবাংলায় নিয়োগ দিয়ে রোববার (০১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারকে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনেন্দ্র নাথ সরকার ২০২২ সালের ৩ জানুয়ারি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দেন।

পেট্রোবাংলা অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম দ্রব্যাদি আমদানি, পরিশোধন ও বিপণন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে। এটি বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি করপোরেশন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading