স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৪৫

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (০২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শেখ ওয়ালিদ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন সেতুমন্ত্রী। স্বাস্থ্য পরীক্ষা শেষে ৪ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

২০১৯ সালের মার্চে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা চলাকালে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। দুই মাস ১১ দিন চিকিৎসার পর দেশে ফেরেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading