দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলা

দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলা

উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:০৫

সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা নিহত হয়েছে। একই সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক বিমানবন্দরটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় দামেস্ক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দুই সিরিয়ান সেনা নিহত ও অপর দুজন আহত হন। হামলায় বিমানবন্দরটির ক্ষয়ক্ষতিও হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানায় সিরিয়ার সেনাবাহিনী।

এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয় বার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে গত বছরের ১০ জুন বিমানবন্দরটিতে হামলা চালায় ইসরায়েল। এ সময় বিমানবন্দরের অবকাঠামো ও রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে আলেপ্পেতে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান হামলা চালায় ইসরায়েল। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কয়েকশ বিমান হামলা চালায় ইসরায়েল, তবে বেশিরভাগ হামলারই দায় স্বীকার করেনি দেশটি।

বিশ্লেষকরা বলছেন, নতুন করে এ হামলা নেতানিয়াহুর দায়িত্ব গ্রহণের পর সিরিয়া ও ইরানের প্রতি দেশটির দৃষ্টিভঙ্গি ও আচরণের বহিঃপ্রকাশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading