দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০
পঞ্চগড়ে আজ সোমবার (০২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশের সর্বউত্তরের এ জেলার তেঁতুলিয়া এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরটি জানায়, আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ ছাড়া সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়।
ইউডি/এ

