হারানো বাগদানের আংটির সন্ধান মিলল ২১ বছর পর

হারানো বাগদানের আংটির সন্ধান মিলল ২১ বছর পর

উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০

২১ বছর আগে বাগদানের সময় শৌচাগারে হারিয়ে যাওয়া আংটি খুঁজে পেয়েছেন আমেরিকান দম্পতি ডে নিক ও শায়না ডে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

আমেরিকার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২১ বছর আগে ফ্লোরিডায় নিকের বাবা-মায়ের বাসার টয়লেটের কমোডে বাগদানের আংটি হারিয়েছিলেন শায়না। ওই সময় থেকে আংটিটি খোঁজার জন্য বহু চেষ্টা করা হয়। এমনকি সেপটিক ট্যাঙ্কেও খোঁজা হয়েছিল। কিন্তু সন্ধান মেলেনি।

গত মাসে তাদের কমোডটি পরিবর্তনের জন্য নিকের বাবা-মা একজন পাইপ সারাইয়ের মিস্ত্রি ডেকে আনেন। এ সময় পাওয়া যায় হারিয়ে যাওয়া সেই আংটি। পরে এটি ক্রিসমাস ডেতে পাঠানো হয় নিক-শায়না দম্পতির কাছে।

নিক বলেন, তারা শেষ পর্যন্ত এটি বের করে এনেছেন। এটি ছোট্ট একটি ক্রিসমাস ব্যাগে মোড়ানো ছিল এবং আমরা খুললাম। এরপর আমরা উভয়েই দেখে বুঝতে পেরেছি, এটি আসলে কী! এতে আমরা দুজনেই ভীষণ উচ্ছ্বসিত এ অভিজ্ঞতা থেকে। তাদের ভালো একটি শিক্ষা হয়েছে বলে জানান নিক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading