সংসদ চলাকালে গর্ভবতী এমপিকে লাথি, দুই এমপির জেল-জরিমানা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
গর্ভবতী এক নারী এমপিকে লাথি মারার কারণে বিরোধী দলীয় দুই এমপিকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।
সংসদ অধিবেশন চলাকালে বিরোধীদলীয় দুই এমপি একজন গর্ভবতী নারীকে লাথি মারেন। আফ্রিকার দেশ সেনেগাল পার্লামেন্টে বাজেট অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
ওই নারী এমপি বিরোধী দলের ব্যাপক সমালোচনা করে হামলার শিকার হন। জেলে যাওয়া দুজন সংসদ সদস্য হলেন মামাদুয়া নিয়াং এবং মাসাতা সাম্ব।
তাদেরকে ছয় মাসের জেলে পাঠানোর পাশাপাশি নারী এমপি মিসেস নাদিয়াকে পাঁচ মিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক জরিমানা দিতে নির্দেশনা দিয়েছে বিচারক। আমেরিকান মুদ্রায় এর পরিমান আট হাজার ১০০ ডলার।
ওই পার্লামেন্ট অধিবেশনে নারী অধিকার নিয়ে আলোচনা করার সময় এ ঘটনা ঘটে। গত ১ ডিসেম্বর ঘটা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায় সংসদ সদস্য সাম্ব নিজের জায়গা থেকে উঠে নারী এমপির দিকে এগিয়ে গিয়ে তাকে লাথি মারেন। এরপরই ওই নারী সাংসদ তার দিকে চেয়ার ছুঁরে মারলে সাম্বের অন্য এক সহকর্মী এসে তাকে লাথি মারেন। পরবর্তী সময়ে অন্য এমপিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।
ক্ষমতাসীন বেন্নো বক ইয়াকার জোটের সদস্য মিসেস এনদিয়ায়ে লাথি মারা হলে সঙ্গে সঙ্গে সে সংসদের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন এবং আশঙ্কা ছিল যে তিনি সন্তান হারাবেন।
শেষ পর্যন্ত সেটি না হলেও তার অবস্থা সংকটাপন্ন বলে জানান তার আইনজীবী।
গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে সেনেগাল সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে পার্লামেন্টে উত্তেজনা বিরাজ করছে।
ইউডি/এ

