ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে লেখকের মৃত্যুদণ্ড

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে লেখকের মৃত্যুদণ্ড

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

ইরানের ভিন্নমতাবলম্বী লেখক ও চিত্রকর মেহেদি বাহমানকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত এপ্রিল মাসে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল–১৩ তে একটি সাক্ষাৎকারে তিনি তেহরানের শাসনের সমালোচনা করেছিলেন।

এ সময় তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন।

তার সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পর গত অক্টোবরের শেষ দিকে তাকে গ্রেফতার করে ইরানি কর্তৃপক্ষ।

মেহেদি তার লেখায় প্রায়ই ধর্মীয় সহাবস্থান নিয়ে কথা বলেন। তিনি বিভিন্ন ধর্মীয় চিত্র তৈরির জন্য শিয়া ধর্মগুরু মাসুমি তেহরানির সঙ্গে কাজ করেছেন। ইরানের কর্তৃপক্ষ মাসুমি তেহরানিকেও গ্রেপ্তার করেছে।

এদিকে পুলিশ হেফাজতে গত সেপ্টেম্বরে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর ইরানে বিক্ষোভ শুরু হয়। সরকারবিরোধী এই বিক্ষোভ ক্রমে ব্যাপক আকার ধারণ করেছে। ইরানে চলমান বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইতিমধ্যে ১১ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। এরই মধ্যে দুজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading