ইমরান খানের সরল স্বীকারোক্তি, ‘হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম’

ইমরান খানের সরল স্বীকারোক্তি, ‘হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

খেলোয়াড়ি জীবনে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাইরেও সমানতালে আলোচনায় ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ওই সময় নারীঘটিত নানা ইস্যুতে জড়িয়ে পড়েন তিনি। তার জীবনের বহুল চর্চিত এই অধ্যায় নিয়ে এবার মুখ খুললেন ইমরান নিজেই। স্পষ্ট করেই বললেন, ‘হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম’।

সোমবার (০২ জানুয়ারি) লাহোরে ইমরান খান তার জামান পার্কের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। সেখানে সাবেক এই প্রধানমন্ত্রী তার সঙ্গে দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়ার শেষ বৈঠকের বিবরণ প্রকাশ করেছেন।

ইমরান খান বলেন, ‘বৈঠকে জেনারেল (অব.) বাজওয়া আমাকে একজন প্লেবয় ডেকেছিলেন এবং উত্তরে আমি তাকে বলেছিলাম, হ্যাঁ আমি একজন প্লেবয় ছিলাম।’

তবে ইমরান খান ও জাভেদ বাজওয়ার মধ্যে কবে এ বৈঠক হয়েছিল, সে বিষয়ে তিনি আর কিছু জানাননি।

পিটিআইপ্রধান সাবেক সেনাপ্রধান সম্পর্কে কথা বলার সময় দাবি করেন, ‘বাজওয়া আমাদের পিঠে ছুরিকাঘাত করছিলেন এবং সহানুভূতিও দেখিয়েছিলেন।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading