শীতে কাঁপছে মৌলভীবাজার

শীতে কাঁপছে মৌলভীবাজার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

শীতে কাবু হয়ে পড়েছে পর্যটন ও প্রবাসী অধ্যূষিত চায়ের রাজ্য মৌলভীবাজার জেলা। ধীরে ধীরে কমতে শুরু করেছে এই এলাকার তাপমাত্রা। তাপমাত্রা কমার ফলে সকল শ্রেণি পেশার মানুষের পাশাপাশি হাওর ও চা বাগানের শ্রমজীবী মানুষের দুর্ভোগ অনেক বেশি বেড়েছে।

আজ (মঙ্গলবার) সকালে মৌলভীবাজারে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা মৌলভীবাজারে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা‌। আপাতত রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শ্রীমঙ্গলের আবহাওয়া অফিসের কর্মকর্তা মুজিবুর রহমান জানান, তাপমাত্রা নিচে নামার কারণে মৌলভীবাজারে বাড়ছে শীতের তীব্রতা। নভেম্বর থেকে হঠাৎ করে শীতের তীব্রতা অনুভূত হতে শুরু করেছে। আমাদের রেকর্ড অনুযায়ী, আগামীতে এখানকার শীতের তীব্রতা আরও বাড়বে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে।

তাপমাত্রা নিচে নামার কারণে মৌলভীবাজারে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যেও ঘর থেকে বের হতে হয় শ্রমজীবী মানুষের। ফলে বেশি দূর্ভোগ পোহাতে হয় তাদের। পাশাপাশি হাওর অঞ্চলে চলছে বোরো চাষাবাদ, অতিরিক্ত শীত ও কনকনে বাতাসে বোরো চাষাবাদে ব্যাঘাত ঘটছে জানিয়েছেন হাওরাঞ্চলের কৃষকরা।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, এ অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে ৩৫ হাজার ২৮০টি কম্বল বিভিন্ন উপজেলায় দেওয়া হয়েছে। উপজেলাগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করেছে। আগামীতে শীতের পোশাকসহ শীতের দুর্ভোগ থেকে জনসাধারণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading