কবির বিন আনোয়ার গেলেন অবসরোত্তর ছুটিতে

কবির বিন আনোয়ার গেলেন অবসরোত্তর ছুটিতে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

মন্ত্রিপরিষদ সচিবের চলতি দায়িত্ব থেকে কবির বিন আনোয়ারকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) পাঠিয়েছে সরকার। তার স্থলে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী আজ থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

আরও পড়ুন>>> নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ আগামীকাল থেকে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading