তিন উপনির্বাচনে জাপার নতুন প্রার্থী

তিন উপনির্বাচনে জাপার নতুন প্রার্থী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

আগামী এক ফেব্রুয়ারি অনুষ্ঠেয় তিন উপনির্বাচনে আগের প্রার্থী পরিবর্তন করে নতুন করে প্রার্থী দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দলের পক্ষ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার পরিবর্তে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. মোস্তাফিজুর রহমান মুকুলকে দলের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মনোনয়ন বোর্ডের এক বিশেষ সভায় প্রার্থী পরিবর্তন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

মনোনয়ন বোর্ডের সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য এবং সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈবুর রহমান আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেন।

এ সময় তারা দলের মহাসচিব ও উপস্থিত কো-চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দলের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশীদ ও কেন্দ্রীয় নেতা সামসুদ্দিন রিন্টু এ সময় উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading