আমেরিকায় এক পরিবারের ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আমেরিকায় এক পরিবারের ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

আমেরিকায় একই পরিবারের আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির উতাহ রাজ্যের এনোক শহরে ঘটেছে এ ঘটনা। ইউএস নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং তিন জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

এ ঘটনায় শোকের ছায়া নেমেছে এনোক শহরে। কীভাবে এই ঘটনা ঘটল তা উদঘাটন করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সল্টলেক সিটির প্রায় ২৫০ মাইল দূরে অবস্থিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই রাজ্যে প্রায় আট হাজার মানুষের বসবাস। গত বুধবার (৪ জানুয়ারি) সেখানে রুটিন চেকআপে যায় পুলিশ। তখনই ওই বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আট জনের মরদেহ উদ্ধার করেন তারা।

মরদের প্রত্যেকে গুলিবিদ্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও নিহতদের পরিচয় এখনই প্রকাশ করতে চায়নি পুলিশ। পাশাপাশি, এই অপরাধের সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে এখনও কোনও প্রমাণ মেনেনি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্লু মেলেনি।

এনোক সিটি ম্যানেজার রব ডটসন বলেন, ‘আমরা জানি না কেন এটি ঘটেছে। বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহযোগিতা করছে। তদন্ত শেষ হতে কয়েকদিন সময় লাগতে পারে। আমরা সবাই এই পরিবারকে চিনি। আমাদের মধ্যে অনেকেই তাদের সঙ্গে গির্জা এবং সম্প্রদায়ের সেবায় কাজ করেছি।’

এ ঘটনায় শোকাহত স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি ওই পরিবারকে ভালোভাবেই চিনতেন। ওই পরিবারের প্রত্যেকেই খুব ভালো মানুষ ছিলেন। মাঝেমধ্যেই তারা গির্জায় যেতেন। ওই পরিবারের একজন বীমা কোম্পানিতে কাজ করতেন বলে তিনি জানান।

এদিকে এ ঘটনার পরে প্রশ্ন উঠেছে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে। সে ক্ষেত্রে স্থানীয়রা পুলিশকে আরও নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading