সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০৫

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। সূত্র-ডিএসই ও সিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ৩১৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৬ কোটি ৯০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২৯১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading