ফিলিস্তিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ইসরায়েলের

ফিলিস্তিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ইসরায়েলের

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

ইসরায়েল কর্তৃক অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে বসতি নির্মাণের উদ্যোগ নিয়েছিল ফিলিস্তিন। তাতে স্থগিতাদেশ দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইহুদিবাদী দেশটির এমন আদেশ প্রত্যাখ্যান করেছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থি সরকার বলছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের দারস্থ হয়েছে ফিলিস্তিন। এর প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার একটি আইন অনুমোদন করা হয়েছে। এর পাশাপাশি পশ্চিম তীরে বসতি নির্মাণের সুযোগ দেওয়া হবে না ফিলিস্তিনকে।

ফিলিস্তিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় বলা হয়েছে, ফিলিস্তিনিদের দ্বারা আক্রান্ত ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সৈন্যদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফিলিস্তিনি অর্থ ব্যবহার করা হবে। এ ছাড়া ইসরায়েল-অধিকৃত পশ্চিমের কিছু এলাকায় ফিলিস্তিনকে অবকাঠামো নির্মাণে বাধা দেওয়া হবে।

নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘এই ব্যবস্থাগুলো ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি যুদ্ধ চালানোর ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিক্রিয়া।’

ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, ‘যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইসরায়েলের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, ‘আমরা ইসরায়েলের এসব পদক্ষেপের নিন্দা জানাই এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading