টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির যৌথ সভা আজ

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির যৌথ সভা আজ

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০

দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই জেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এদিকে শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টনসহ দলের সাংগঠনিক শৃঙ্খলায় আসতে পারে গাইডলাইন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

এর আগে দুপুর ১২টায় আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের সম্মেলন শেষ করা, সংগঠনকে চাঙা করা, অভ্যন্তরীণ কোন্দল নিরসনের তাগিদ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসতে সাধারণ মানুষের কাছে যাওয়ার দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। সেই অপেক্ষায় রয়েছেন নতুন কমিটির নেতারা।

বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading