ভুয়া ওয়েবসাইট যেভাবে চিনবেন

ভুয়া ওয়েবসাইট যেভাবে চিনবেন

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৭

ভুয়া ওয়েবসাইটের সাহায্যেই ছড়ানো হয় প্রতারণার জাল। খুব সহজে কিন্তু আসল ও নকল ওয়েবসাইট চেনা যায়।

প্রথমে ওয়েবসাইটটিকে ভালোভাবে লক্ষ্য় করুন। ওয়েবসাইটে যাওয়ার পর যদি যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর, কাস্টমার কেয়ার নম্বর না দেখতে পান তাহলে বুঝবেন সেই ওয়েবসাইটটি ভুয়া। ‘ডোমেইন নেম’ (ডোমেইন নাম বলতে সাধারণত কোনো একটি ওয়েবসাইটের নামকে বোঝায়) ভালোভাবে দেখুন। যখন একজন ব্যক্তি বা কোম্পানি একটি ওয়েবসাইট তৈরি করে, তখন তাকে একটি অনন্য ‘ডোমেইন নেম’ কিনতে হয়। প্রতিটি ওয়েবসাইটের একটি আলাদা ‘ডোমেইন নেম’ রয়েছে। যদি একটি ওয়েবসাইটের ডোমেইন নেম অন্য ওয়েবসাইটের মতো হয়, তাহলে বুঝবেন যে এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটি ভুয়া বিষয় রয়েছে। সেক্ষেত্রে কোম্পানি সম্পর্কিত সব তথ্য ভুয়া ওয়েবসাইটে থাকবে না। তালা চিহ্ন আছে কিনা দেখে নেবেন লিংক খোলার পর। সেফ ব্রাউজিং টুল ব্যবহার করুন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading