মা ডায়ানার মৃত্যুর পর একবারই কেঁদেছেন প্রিন্স হ্যারি
উত্তরদক্ষিণ । রবিবার , ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০
প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রকাশ হওয়ার আগেই বইটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বইটিতে তিনি নিজের জীবনের বিভিন্ন ঘটনা উল্লেখ্য করেছেন।
সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানান, মা ডায়ানা প্রিন্সেস অব ওয়েলসের মৃত্যুর পর একবারই কাঁদতে পেলেছিলেন প্রিন্স। আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশ উপলক্ষে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ১৯৯৭ সালে ডায়ানা মারা যান। খবর বিবিসির।
আত্মজীবনী ‘স্পেয়ার’ জুড়ে প্রিন্স হ্যারি তার জীবনে মা ডায়ানা না থাকার কষ্টের কথা বলেছেন। যদিও ১০ জানুয়ারি পর্যন্ত আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা ছিল না। তবে স্পেনে বইটির কিছু কপি আগেই বিক্রি হয়ে যাওয়ার পর বইয়ের মূল বিষয় ফাঁস হয়ে যায়।

আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারটি রোববার সন্ধ্যায় সম্প্রচার হওয়ার কথা।
১৯৯৭ সালের আগস্ট মাসে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় তার মায়ের মৃত্যুর কয়েক দিন পর ভাইয়ের সঙ্গে তিনি শেষকৃত্যের ফুটেজটি দেখেছিলেন।
হ্যারি বলেন, ‘মাকে সমাহিত করার স্থানে মাত্র একবার কেঁদেছিলাম।’ ‘স্পেয়ার’ বইতে এ নিয়ে বিস্তারিত আছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমার মায়ের সবচেয়ে কাছের দুজন মানুষ ছিল। কিন্তু তারা সেই মুহূর্তে কোনো আবেগ প্রকাশ করতে পারেনি।’
মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর হ্যারি বালমোরালে নিজের বিছানায় বসে পড়েছিলেন। তবে সে সময় বাবা তাকে জড়িয়ে ধরেননি। কোনো সান্ত্বনাও দেননি।
বইতে তিনি ভাইয়ের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথাও উল্লেখ করেছেন।

হ্যারি কীভাবে মাদকাসক্ত হয়েছিলেন। আফগানিস্তানে ২৫ তালেবানকে হত্যা করেছিলেন তাও উল্লেখ করা হয়। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কেনসিংটন প্যালেস ও বাকিংহাম প্যালেস।
ইউডি/এ

