ফারদিনের বান্ধবী বুশরার জামিন মঞ্জুর

ফারদিনের বান্ধবী বুশরার জামিন মঞ্জুর

উত্তরদক্ষিণ । রবিবার , ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর হত্যা মামলায় গ্রেপ্তার আমাতুল্লাহ বুশরার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৮ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে জামিনের এ আদেশ দেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানির জন্য আনা হয়েছিল বুশরাকে।

উভয়পক্ষের শুনানি শেষে ওইদিন জামিন না মঞ্জুর করে রোববার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading