সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০

পঞ্চগড়ে সোমবার (০৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বউত্তরের এ জেলার তেঁতুলিয়া এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এটিই এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়সহ আশপাশের এলাকার জনজীবন।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ সকাল সোয়া ৯টার দিকে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

এদিকে রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। এর আগে গতকাল রোববার এ দুই বিভাগ ছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলায় বয়ে যায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়ে এসব এলাকার জনজীবন।

এর মধ্যে যশোর ও চুয়াডাঙ্গায় রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সীমান্তবর্তী এ দুই জেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ পঞ্চগড়ে তাপমাত্রা কমে দাঁড়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading