২০ কোটি টুইটার ব্যবহারকারীর ই-মেইল হ্যাক!

২০ কোটি টুইটার ব্যবহারকারীর ই-মেইল হ্যাক!

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ২০ কোটি ব্যবহারকারীর ই-মেইল হ্যাক হয়েছে। এক নিরাপত্তা গবেষকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে গত শুক্রবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ই-মেইলগুলো হ্যাক করার পর সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছেন হ্যাকাররা।

ইসরায়েলের সাইবার সিকিউরিটি-মনিটরিং ফার্ম হাডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গাল সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে বলেন, ‘আমার দেখা সবচেয়ে উল্লেখযোগ্য হ্যাকের ঘটনা এটি।’

তবে, এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

হ্যাকিং ফোরামের তথ্যগুলো সঠিক কি না, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। হ্যাকিংসংশ্লিষ্ট কয়েকটি স্ক্রিনশট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইলন মাস্ক টুইটার কেনার আগেই গত বছরের শুরুতে ই-মেইলগুলো হ্যাক হয়। তবে কোন স্থান থেকে ও কখন হ্যাকাররা এ কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading