সত্যজিৎ চরিত্র এনে দিল আন্তর্জাতিক পুরস্কার

সত্যজিৎ চরিত্র এনে দিল আন্তর্জাতিক পুরস্কার

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

ইন্ডিয়ার জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন বাংলাদেশের অন্যতম গুণী অভিনেতা আহমেদ রুবেল।

‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর ফিচার ফিল্ম বিভাগে তাকে সেরা অভিনেতা নির্বাচিত করা হয়েছে। ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি।

সিনেমাটিতে প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’। সিনেমাটি নির্মাণ করেছেন প্রসূন রহমান।

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে বানানো হয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি।

কানাডার ভ্যাঙ্কুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গত নভেম্বরে প্রিয় সত্যজিৎ–এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে। ছবিটি পরে ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্ডিয়ার কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে; পেয়েছে বিশেষ পুরস্কার।

এতে নবীন নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। এ ছাড়া সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদারসহ আরও অনেকেই কাজ করেছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading