মস্কো থেকে গোয়াগামী বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
রাশিয়ার মস্কো থেকে ইন্ডিয়ার গোয়াগামী একটি চাটার্ড বিমান বোমা আতঙ্কে গুজরাটের জামনগরে জরুরি অবতরণ করা হয়েছে।
২৩৬ জন যাত্রী ও আট জন ক্রুসহ মোট ২৪৪ যাত্রী নিয়ে বোইং ৭৫৭-২ কিউএম বিমানটি মস্কোর স্থানীয় সময় ৯টা ৫৫ মিনিটে ভনুকোভো আন্দ্রেই টুপোলেভ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
এটি সোমবার রাত ৯টা ৪৯ মিনিটে গোয়ার ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
সোমবার (০৯ জানুয়ারি) ইন্ডিয়ার স্থানীয় সময় রাত ৯টা ৪৯ মিনিটের দিকে গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল ইমেইল মারফত একটি হুমকি পায়, যেখানে বলা হয় মস্কো থেকে গোয়াগামী বিমানটিতে বোমা রাখা আছে।

এরপরই বিমানবন্দরে এসে পৌঁছায় বোম স্কোয়াড, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের কর্মীরা। সেই সঙ্গে আসেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ, স্থানীয় পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, গুজরাট পুলিশের এন্টি টেরোরিস্ট স্কোয়াডের সদস্যরা।
বোমাতঙ্কের খবরে বিমানের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিমানটি জামনগরে জরুরি অবতরণের পর যাত্রী ও ক্রু মেম্বারের নিরাপদভাবে বের করে আনা যায়।
এরপরে রানওয়েতে নিরাপদ দূরত্বে আইসলেশন বে তে রেখে বিমানে ও যাত্রীদের জিনিসপত্রে তল্লাশি করা হয়।
ইউডি/এ

