বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে ছাত্রীর অনশন, অব্যাহতি

বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে ছাত্রীর অনশন, অব্যাহতি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম শাওনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার (০৯ জানুয়ারি) রাত ১০টার দিকে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে বিয়ের দাবিতে গেল তিন দিন ধরে অনশন করছিলেন তার প্রেমিকা। এ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়।

জানাতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘গত কয়েক দিন ধরে তার বাড়িতে এক কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করছিল। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading