ইসরায়েলের ক্ষমতার কট্টর-ডানপন্থিদের উত্থান: প্যালেস্টাইনে বাড়ছে নিপীড়ন

ইসরায়েলের ক্ষমতার কট্টর-ডানপন্থিদের উত্থান: প্যালেস্টাইনে বাড়ছে নিপীড়ন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

কট্টর-ডানপন্থি দলগুলোকে নিয়ে জোট বেঁধে তৃতীয় মেয়াদে ইসরায়েলের ক্ষমতায় এসেছেন নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই প্যালেস্টাইন ইস্যুতে একের পর এক আক্রমণাত্মক কর্মকান্ড ঘটাচ্ছে দেশটি। ভূমি দখলদারিত্ব ইস্যু ছাড়াও সম্প্রতি প্যালেস্টাইনে ড্রোন হামলা করার হুমকিও দেয় ইসরায়েল। সেই রেশ কাটতে না কাটতে এবার প্যালেস্টাইনের পতাকা নিয়ে নিষেধাজ্ঞা দিলো তারা। এ নিয়ে আরেফিন বাঁধনের প্রতিবেদন

পতাকা উত্তোলনে নিষেধাজ্ঞা: আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সফর করে আলোচনায় এসেছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যভির। এবার তিনি জনসমাগম স্থান থেকে প্যালেস্টাইনের পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন। জনসমাগম স্থলে প্যালেস্টাইনের পতাকা থাকা ইরসায়েলের আইনানুযায়ী অবৈধ নয়। তবে জনশৃঙ্খলা রক্ষায় হুমকি রয়েছে বলে মনে হলে তা সরিয়ে ফেলার অধিকার রয়েছে ইসরায়েলের পুলিশ ও সেনাদের। গ্যভির বলেছেন, আইন ভঙ্গকারীরা সন্ত্রাসের পতাকা উড়িয়ে সন্ত্রাসবাদ উসকে দেবে কিংবা উৎসাহিত করবে তা হতে পারে না। সুতরাং, আমি সন্ত্রাসবাদকে সমর্থনকারী পতাকাগুলো সরিয়ে ফেলা এবং ইসরায়েলের বিরুদ্ধে উসকানি বন্ধের নির্দেশ দিয়েছি।

বিস্ফোরকসহ ভয়ংকর ড্রোন ব্যবহার: ইয়েদিওথ আহরনোথ নামের একটি ইসরায়েলি সংবাদপত্র বলেছে, প্যালেস্টাইনিদের বিরুদ্ধে বিস্ফোরক বোঝাই ভয়ংকর ড্রোন ব্যবহার করবে ইসরায়েল। এসব ড্রোন ব্যবহার করে দেশটির সেনাবাহিনী প্যালেস্টাইনের ওপর বিষাক্ত গ্যাস শেল ও বোমা নিক্ষেপ করবে। একজন শীর্ষ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলের গণমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এই বিশেষ ড্রোনগুলো তৈরি করেছে। এ মারাত্মক ড্রোনগুলো ব্যবহার করে গ্রেনেড এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা যাবে।নাম প্রকাশ না করার শর্তে ওই সেনা কর্মকর্তা বলেছেন, ড্রোনগুলো যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এমনকি ফিলিস্তিনিদের বাড়ির ভিতরেও আক্রমণ করতে সক্ষম এ ভয়ঙ্কর বিস্ফোরক ড্রোনগুলো।

‘নজিরবিহীন উসকানি’
জেরুজালেমের পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বেন গ্যভিরের সফরকে প্যালেস্টাইন ‘নজিরবিহীন উসকানি’ বলে বর্ণনা করে। প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এর নিন্দা জানিয়ে বলা হয়, আমরা একে নজিরবিহীন উস্কানি এবং সংঘাতকে বিপজ্জনক মাত্রায় বাড়িয়ে তোলা হিসাবেই দেখছি। বেশ কয়েকটি আরব দেশও গ্যভিরের এই সফরের নিন্দা জানিয়েছে। এবার পতাকা ইস্যুতে যে এই সংঘাত আরও বাড়বে তা বলাই বাহুল্য। তবে বেন গ্যভির এক টুইট বার্তায় বলেছেন, ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এই স্থান ‘সবার জন্যই উš§ুক্ত।’ ভিডিও ফুটেজে গ্যভিরকে আল-আকসা চত্বরে কড়া পুলিশ পাহারার মধ্য দিয়ে চারপাশে হাঁটতে দেখা গেছে। গ্যভির সফর ‘বড় ধরনের সংঘাতকে আসন্ন করে তুলেছে’ বলে সতর্ক করেছে প্যালেস্টাইন সশস্ত্র সংগঠন হামাস। ওদিকে জর্ডান বলেছে, গ্যভিরের সফর আন্তর্জাতিক আইন এবং জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার লঙ্ঘন। সম্প্রতি ইসরায়েলের দখলদারির কারণে প্যালেস্টাইনদের অধিকার কীভাবে ক্ষুণ্ন হচ্ছে, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা হয়। প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়। গৃহীত ওই প্রস্তাবের নিন্দা জানিয়েছিল ইসরায়েল। তবে প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টিকে স্বাগত জানায় প্যালেস্টাইন।

উত্তরদক্ষিণ ১ম পৃষ্ঠ ১০ জানুয়ারি ২০২৩

নেতানিয়াহুকে চায় না ইসরায়েলিরাও: বেনিয়ামিন নেতানিয়াহু গত ১ নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর নেতানিয়াহু চরম-ডান এবং অতি-অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে একটি জোটের প্রধান হয়ে গত মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, যাদের কিছু কর্মকর্তা এখন মূল মন্ত্রণালয়ের প্রধান। কিন্তু নতুন এই সরকারকে কোনো ভাবেই মানতে নারাজ দেশটির হাজার হাজার নাগরিক। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভও করেছে ইসরায়েলিরা। বিক্ষোভকারীরা উপকূলীয় তেল আবিব শহরে ‘গণতন্ত্র বিপদে’ এবং ‘ফ্যাসিবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে একসাথে’ শ্লোগানসহ ফেস্টুন প্রদর্শন করেছে। কেউ কেউ ইসরায়েলি এবং রংধনু পতাকা নাড়ে যখন অন্যরা ‘অপরাধ মন্ত্রী’ লেখা একটি বড় ব্যানার ধরেছিল, গত বছরগুলিতে নেতানিয়াহুর বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভের সময় ইসরায়েলিরা ব্যাপকভাবে এই শ্লোগান ব্যবহার করে। ৭৩ বছর বয়সী নেতানিয়াহু, যিনি আদালতে নিজের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়ছেন, ইসরায়েলের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দিয়েছেন।

ইউডি/সুপ্ত/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading