দেড় ঘণ্টায় লেনদেন প্রায় ২০০ কোটি টাকা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২০৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ চার পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৭ ও ২১৯৭ পয়েন্টে।
এসময় ডিএসইতে ১৯৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২১টি কোম্পানির শেয়ারের।
ইউডি/এ

