শেয়ারবাজারে ১৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

শেয়ারবাজারে ১৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
ছবিটি প্রতীকী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১০

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকে ১৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ জানুয়ারি) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২০৫ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫৭ পয়েন্টে এবং ‘ডিএসই–৩০’ সূচক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে করছে দুই হাজার ১৯৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগে, গত বছরের ১৩ ডিসেম্বর ৬১৬ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন লেনদেনে অংশ নেয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দর বেড়েছে, ৯৬টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading