আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা বৃহস্পতিবার

আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা বৃহস্পতিবার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫

একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই দিন রাত ৮টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সংসদের যুগ্ম সচিব মো. তারিক মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading