চারহাত এক হচ্ছে হৃতিক-সাবার?

চারহাত এক হচ্ছে হৃতিক-সাবার?

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

বয়সের অর্ধশতক ছুঁতে আর মাত্র এক বছর বাকি বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত হৃতিক রোশনের। ৪৯-এ পা রেখে এখনও অগণিত তরুণীর স্বপ্ন পুরুষ এই সুদর্শন অভিনেতা। স্ত্রী সুজান খানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবার পর দীর্ঘদিন একাই ছিলেন। এরপর তার জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে আসে সাবা আজাদ।

আজ ১০ জানুয়ারি হৃতিকের জন্মদিন। আর এই বিশেষ দিনে পাওয়া গেল বিশেষ সুখবর। নতুন বছরে ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা।

২০১৪ সালে সুজানের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হৃতিক। এরপর সন্তানদের দেখাশোনা করেন হৃতিক-সুজান দুজন মিলেই। বিচ্ছেদের পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন প্রাক্তন এই স্বামী-স্ত্রী। গত বছর হৃতিকের জীবনে বিশেষ নারীর আবির্ভাব ঘটে। সুজানও তার প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

প্রথম থেকেই প্রেমিকা সাবাকে কখনোই লোকচক্ষুর আড়ালে রাখেননি হৃতিক। ইতোমধ্যেই একত্রবাস শুরু করেছেন তারা। নতুন ফ্ল্যাট ও কিনেছেন অভিনেতা। খুব শিগগিরই নাকি চারহাত এক হতে চলেছে দুজনের! জল্পনা ঘনিষ্ঠ মহলে। সাবাকেই ঘরনি করবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হৃতিক। খুশি রোশন পরিবারও।

অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, সাবার সঙ্গে সম্পর্ক নিয়ে ভীষণ খুশি হৃতিক। এ ছাড়া অভিনেতার দুই ছেলে রিহান ও রিদানের বেশ পছন্দ সাবাকে। নতুন বছর উপলক্ষে সন্তান ও প্রেমিকাকে নিয়ে ঘুরে এসেছেন সুইজারল্যান্ড থেকে। এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে হৃতিক-সাবার হাতে। বছর শেষেই কাজের বোঝা হালকা হতেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গোটা পরিবার উপস্থিত থাকবে তাদের বিয়েতে।

হৃতিক বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ফাইটার’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। আগামীতে তাকে ‘কৃষ ৩’, ‘ওয়ার ২’ সহ বিগ বাজেটের অনেকগুলো সিনেমায় দেখা যাবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading