চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ ডিগ্রি, আসছে বড় শৈত্যপ্রবাহ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ ডিগ্রি, আসছে বড় শৈত্যপ্রবাহ

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

চুয়াডাঙ্গায় সূর্য উঠলেও কমেনি শীতের তীব্রতা। বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

ভোর ৬টায় ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৪ ভাগ। সামনে তাপমাত্রা আরও কমবে। সেইসঙ্গে একটি বড় শৈত্যপ্রবাহ আসছে জেলায়।

আবহাওয়ার এমন খবরের সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান।

তিনি বলেন, ‘এখন এ জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ১৬ জানুয়ারি থেকে চুয়াডাঙ্গা অঞ্চলে আরও একটি বড় ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এখন থেকে এ অঞ্চলে তাপমাত্রা আরও কমে যাবে। শীতের তীব্রতা বাড়বে।’

পৌষের শেষ সময়ে প্রকৃতি জানান দিয়ে যাচ্ছে তীব্র শীতের। পরিষ্কার থাকছে আকাশ। সকালেই সূর্য আর রোদের দেখা মিলছে। তবে রাতের চেয়ে দিনের বেলা তাপমাত্রা আরও কমে যাচ্ছে। কনকনে ঠাণ্ডা আর হাড়কাঁপানো শীতে খেটে খাওয়া মানুষগুলোর জবুথবু অবস্থা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি, ৯ জানুয়ারি ১০ ডিগ্রি, ৮ জানুয়ারি ৭ দশমিক ৮ ডিগ্রি, ৭ জানুয়ারি ৮ দশমিক ৪ ডিগ্রি, ৬ জানুয়ারি ৯ ডিগ্রি সেলসিয়াস; যা ছিল দেশের সর্বনিম্ন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading