সরকারকে পদত্যাগে বাধ্য করবো : দুদু
উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০
‘আমাদের দাবি একটাই, এ সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অথবা নির্বাচন কমিশন বাতিল করে নতুন করে কমিশন গঠন করতে হবে’- এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা দাবি আদায়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করবো।’
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।
এসময় খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে কর্মসূচিতে যোগ দেন।
ইউডি/এ

