আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা আজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৭:০০
একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা আজ বৃহস্পতিবার রাত ৮ টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
ইউডি/কেএস

