দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ২ ফেরি

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ২ ফেরি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৯:৩০

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৫টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে দুইটি ফেরি নোঙ্গর করে আছে।

গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নিয়মিতই ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের-পাটুরিয়া নৌরুটে।

প্রতিদিনই প্রায় ফেরি বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা। ফলে রাজবাড়ী ফরিদপুরসহ এসব অঞ্চলের মানুষের জরুরি কাজে ঢাকা যেতে হলে ফেরি বন্ধের সময় পদ্মা সেতু হয়ে যেতে হয়

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বৃহস্পতিবার সকাল ৫টা ৪০ মিনিট থেকে। কুয়াশার কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading