আজ ৬ জুন: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল?
উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ জুন, ২০২৬, আপডেট ০৮:৫৫
বিশ্বব্যাপী প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ঘটনা। তাই ইতিহাস মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।
৬ জুন: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা
আজ শনিববার, ৬ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৬৫৪ – সুইডেনের রানি ক্রিস্টিনার রাজসিংহাসন ত্যাগ।
১৬৬০ – সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধাবসান।
১৭৫২ – একটি ভয়ংকর অগ্নিকাণ্ডের ফলে মস্কোর ১৮ হাজার ঘরবাড়িসহ প্রায় এক-তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়ে যায়।
১৮০১ – স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষর।
১৮০৮ – নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন।
১৮০৯ – সুইডেনের সংবিধান প্রনয়ণ করা হয়।
১৮৩৩ – আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনই প্রথম প্রেসিডেন্ট, যিনি ট্রেনে চড়েন।
১৮৪৪ – খ্রিস্টীয় যুবাদের দেহমন চেতনা বিকাশের জন্য এক আন্তর্জাতিক সংস্থা ওয়াই এম সি এ বা YMCA লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
১৮৮২ – আরব সাগরে উত্থিত সাইক্লোনের আঘাতে বোম্বে শহরে লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে।
১৮৮৪ – ইন্ডিয়ার সেনাবাহিনী সেদেশের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণ মন্দিরে অভিযান চালায় এবং প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।
১৯০৩ – হীরালাল সেন প্রথম আলিবাবা ও চল্লিশ চোর নামের থিয়েটার চলচ্চিত্রায়িত করেন এবং জবাকুসুম হেয়ার অয়েল’ আর ‘এডওয়ার্ডস টনিক’-এর ওপর বিজ্ঞাপনী ছবি তৈরি করেন।
১৯১৯ – সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা।
১৯৩৬ – ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। ১৯৫৬ সালে এর পাশাপাশি আকাশবাণী হিসাবে পরিচিতি পায়।
১৯৬৪ – ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ। কামুজাবান্দা প্রধানমন্ত্রী নিযুক্ত।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইকুয়েডর।
১৯৭৫ – বাংলাদেশে সকল বেসরকারি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়।
১৯৮২ – দখলদার ইসরাইলী বাহিনী আবারও লেবাননে হামলা চালায়।
১৯৮৩ – কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
১৯৮৯ – সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত।
১৯৯১ – ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়ার ঘোষণা দেয়।
১৯৯৩ – সাইবেরিয়ায় ৪৬০ শরণার্থীকে গণহত্যা, যাদের অধিকাংশই নারী ও শিশু।
১৯৯৪ – কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার মানুষ নিহত।
জন্ম
৬৭৯ – হজরত উম্মে সালমা (রা.)।
১৫৯৯ – দিয়েগো বেলাসকেস, বিখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী।
১৭৯৯ – আলেক্সান্দ্র পুশকিন, আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক হিসাবে আখ্যায়িত।
১৮৫০ – কার্ল ফের্ডিনান্ড ব্রাউন, জার্মান পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক।
১৮৭৫ – পাউল টমাস মান, জার্মান ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, প্রাবন্ধিক, সমাজ সমালোচক ও মানব-হিতৈষী।
১৮৭৯ – উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও সাংবাদিক।
১৮৯৩ – ইন্ডিয়াপ্রেমিক, রবীন্দ্রস্নেহধন্য ও শ্রীনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমহার্স্ট।
১৯০১ – সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।
১৯১১ – নীহাররঞ্জন গুপ্ত, ভারতের বাঙালি চর্ম চিকিৎসক ও ঔপন্যাসিক।
১৯১৮ – এডুইন জি ক্রেবস, মার্কিন প্রাণরসায়নবিদ।
১৯২৯ – সুনীল দত্ত, ইন্ডিয়ান চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ।
১৯৩০ – ফ্রাঙ্ক টাইসন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪০ – টাইগার ল্যান্স, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪৩ – আসিফ ইকবাল (ক্রিকেটার), ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী পাকিস্তানের সাবেক ক্রিকেটার।
১৯৪৪ – ফিলিপ এ শার্প, মার্কিন জিনবিজ্ঞানী এবং আণবিক জীববিজ্ঞানী।
১৯৭০ – সুনীল জোশী, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৫ – ড্রু ম্যাকইন্টায়ার, স্কটিশ পেশাদার কুস্তিগির।
মৃত্যু
১৭৫৫ – ফরাসি লেখক লুই সেন সিমুন।
১৭৭৭ – দীনহীন অবস্থায় অজ্ঞাতপরিচয় মুসাফিররূপে আজমীর শরীফের বাইরে বাংলার ভাগ্য বিলম্বিত নবাব মীর কাসিম আলী।
১৮৩২ – জেরেমি বেন্থাম, ইংরেজ দার্শনিক, আইনতত্ত্ববিদ এবং সমাজ সংস্কারক।
১৮৬৭ – কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত।
১৯১৯ – রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক।
১৯৬৮ – রবার্ট এফ কেনেডি, আমেরিকান রাজনীতিক এবং আইনজীবী।
১৯৭১ – ইন্ডিয়ান উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা লাবণ্যপ্রভা দত্ত।
১৯৭২ – হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবি।
১৯৭৪ – সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ইন্ডিয়ান চিত্রকর।
২০১৪ – বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম
২০১৬ – ভিক্টর কর্চনই, সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ও লেখক ছিলেন।
ইউডি/রেজা

