৬.৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

৬.৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৯:৪৫

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে মৌসুমের সর্বনিম্ন অবস্থানে। পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাস ঝাপটা দিয়ে যাচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে জেলাটি। এ মৌসুমে এতো ঠান্ডা আর পড়েনি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

জানা গেছে, সকালেও সূর্যের দেখা নেই। হিমেল হাওয়ায় ঠাণ্ডার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এ এলাকার মানুষ।

ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশা আর হিম বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরও কয়েক দিন বলে জানান তিনি।

এর আগে, বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (১০ জানুয়ারি) চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি, ৯ জানুয়ারি ১০ ডিগ্রি, ৮ জানুয়ারি ৭ দশমিক ৮ ডিগ্রি, ৭ জানুয়ারি ৮ দশমিক ৪ ডিগ্রি, ৬ জানুয়ারি ৯ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading